Breaking

Wednesday, November 14, 2018

স্কলারশীপসহ ফিনল্যান্ডে উচ্চশিক্ষা

স্কলারশীপসহ ফিনল্যান্ডে উচ্চশিক্ষা
ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দিবে ফিনল্যান্ডের হেলসিংকি ইউনিভার্সিটি। অটামন-২০১৭ সেশনে মাস্টার্স অধ্যয়নের জন্য এ স্কলারশীপ দেয়া হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থী ইউনিভার্সিটির যে কোন বিষয়ে পড়তে পারবে। আবেদন করার শেষ তারিখ ১২ জানুয়ারি , ২০১৭।
হেলসিংকি ইউনিভার্সিটি ফিনল্যান্ডের হেলসিংকি শহরে অবস্থিত। এটি ১৮২৯ সালে প্রতিষ্ঠিত হয়। দেশটির প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে হেলসিংকি ইউনিভার্সিটি অন্যতম। গবেষণায় ইউরোপের প্রধান প্রধান ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটি অন্যতম। প্রচুর বিদেশী শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। বিভিন্ন সুযোগ-সুবিধা ও শিক্ষার উচ্চমানের কারনে বিশ্বব্যাপী এ প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।
কোর্স লেভেল: মাস্টার্স কোর্সের জন্য এ স্কলারশীপ দেয়া হবে।
বিষয়: স্কলারশীপের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী নিজের একাডেমিক রেজাল্ট ও যোগ্যতা অনুযায়ী এ ইউনিভার্সিটির যে কোন বিষয়ে পড়তে পারবে।
স্কলারশীপ: টিউশন ফি, আবাসন ভাতা ও সকল একাডেমিক ফি কর্তৃপক্ষ বহন করবে। এছাড়া অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।
যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থী ইউরোপের কোন দেশের নাগরিক বা দ্বৈত নাগরিক হতে পারবে না। এছাড়া শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে।  আবেদন করার জন্য বয়স ৩০ বছরের বেশী হওয়া চলবে না।
ভাষাগত যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে  ফিনিস, সুইডিশ অথবা ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে ।
আবেদন প্রক্রিয়া:  শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনে প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক বাছাই করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদেরকে পরবর্তী প্রক্রিয়া ই-মেইলে জানানো হবে।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment